সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াতের অভিযোগ
সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াতের অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
Oplus_16908288
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দল অভিযোগ তোলে। তারা সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর বক্তব্যকে ইসলাম ও পর্দানশীল নারীদের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন।
জেলা প্রশাসক জানান, বোরকা পরে ভোট দিতে কোনো বাধা নেই, তবে প্রয়োজনে নারী কর্মকর্তার সামনে পরিচয় নিশ্চিত করতে নেকাব খুলতে হতে পারে।
জামায়াত আরও অভিযোগ করে, সাংবাদিক পরিচয়পত্রের অপব্যবহার করে কিছু রাজনৈতিক নেতা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করছেন। ইতোমধ্যে দু’জনের কার্ড বাতিল করা হয়েছে।
এছাড়া সিলেট-১ আসনে জামায়াতের অ্যাজেন্ট ও কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জমা দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।