সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার-২ আসনে বিজয়ের দৌড়ে শীর্ষে ফজলুল হক খান শাহেদ 

প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
মৌলভীবাজার-২ আসনে বিজয়ের দৌড়ে শীর্ষে ফজলুল হক খান শাহেদ 

কুলাউড়া প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনের দৌড়ে শীর্ষে রয়েছেন আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ। তার জনপ্রিয়তা স্থানীয় ভোটারদের মধ্যে আকাশচুম্বী।

এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান এবং জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। ফলে এবারের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

ফজলুল হক খান শাহেদের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে কুলাউড়া উপজেলার ভাটেরার বাসিন্দা কাওছার আহমদ বলেন,

“কাপ-পিরিচ মার্কার প্রার্থী ফজলুল হক খান শাহেদ একজন ক্লিন ইমেজের মানুষ। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। রয়েছে নিজস্ব ভোটব্যাংক। আমরা বিশ্বাস করি, তিনি বিশাল ভোটাধিক্যে নির্বাচিত হবেন।”

এ বিষয়ে ফজলুল হক খান শাহেদ বলেন,

“আমি জনগণের ভোটে দুইবার ভাইস চেয়ারম্যান এবং একবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা এখন জাতীয় পর্যায়ে কাজে লাগাতে চাই। কুলাউড়ার জনগণ আমার সঙ্গে আছেন।”

তিনি আরও বলেন,

“জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি শতভাগ আশাবাদী, এবারের নির্বাচনে বিজয়ী হবো।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থীদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যক্তিগত ইমেজ ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডই এবার ভোটের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।