সিমি কিবরিয়ার বক্তব্য নিয়ে অপপ্রচার : প্রতিবাদে সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা বদরুল ইসলাম
সিমি কিবরিয়ার বক্তব্য নিয়ে অপপ্রচার : প্রতিবাদে সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা বদরুল ইসলাম
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়ার একটি বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সংক্রান্ত একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য মোহাম্মদ বদরুল ইসলাম।
বুধবার (২৮ জানুয়ারী) এক বিবৃতিতে বদরুল ইসলাম বলেন, সিমি কিবরিয়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এটি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা।
তিনি বলেন, “সিমি কিবরিয়া দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। তাঁর বক্তব্যের অংশবিশেষ কেটে নিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।”
বদরুল ইসলাম আরও বলেন, এ ধরনের অপপ্রচার গণতান্ত্রিক রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।
তিনি দাবি করেন, সিমি কিবরিয়ার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তারে অবদান রাখার গুরুত্ব তুলে ধরা, যা কোনোভাবেই বিকৃত অর্থে উপস্থাপন করা উচিত নয়।