
খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম ও দেশপ্রেমিক ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় লন্ডনস্থ আশা সেমিনার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল কাদির সালেহ আরও বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ গড়ার রাজনীতি থেকে জাতি মুক্তি চায় এবং আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ইউরোপ জোন পরিচালক সদরুজ্জামান খাঁন।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা আব্দুল কাদির ও হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির ও হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া ও আব্দুল গফুর, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন ও মাওলানা নুরুল আমীন, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা জাবির আহমদ, মাওলানা নুফায়েস বরকতপুরী, মাওলানা মাসরুর আহমদ বুরহান এবং মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার পাশাপাশি দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।