সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

১২ ফেব্রুয়ারি ফজরের পরই ভোটকেন্দ্রেযা ওয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের

প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ
১২ ফেব্রুয়ারি ফজরের পরই ভোটকেন্দ্রেযা ওয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের

Oplus_16908288

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার সেই সুযোগ এসেছে—তাই সকলে যেন ভোরেই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

গতকাল মঙ্গলবার রাত ৮টায় নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় ১ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে একপর্যায়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। খন্দকার মুক্তাদির বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে হবে।

নিজের ভোটটি যেন প্রথম ভোট হয়—এমন প্রতিযোগিতা থাকতে হবে সকল ভোটারের মধ্যে।”

তিনি আরও বলেন, দায়িত্ব পেলে নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দখল হওয়া খাল উদ্ধার এবং নদী খননের উদ্যোগের মাধ্যমে সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে ধানের শীষের এ প্রার্থী বলেন, সিলেটে শিল্প-কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। শিল্পায়ন হলে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে তারা কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।

বিএনপি নেতা আরিফ আহমদ মমতাজ রিফার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকিরের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি মাহবুব কাদীর শাহী, প্রফেসর ফরিদ আহমদ, জিয়াউল হক জিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক নজির আহমদসহ দলীয় নেতাকর্মীরা।