সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

প্রকাশিত জুন ২২, ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বলেছেন, সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সংগঠনটি সবসময় বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে, যার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক দর্শনের মিল রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মূল কথাই হলো ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ যেখানে প্রতিটি নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সকলকে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি সোমবার (২২ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিন্দাবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া সভা কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ এর সভাপতিত্বে ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নারায়ন পুরকায়স্থ ফনি।
এসময় আরোও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, জ্যেতি মোহন বিশ্বাস,সবুজ তালুকদার, সঞ্জয় সিংহ, সুজিত কুমার দেব, মিন্টু সিংহ, মহানগর হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য বি পি দেব শুভ, সূদীপ চৌধুরী কৃষ্ণ, সুচিত্র চৌধুরী বাবলু, মান্না দে, সাজু রায়, নিকোলাস হালদার উজ্জ্বল,সাজন রায় সাজু, হিরন্ময় দেব হকেন,ঝুমন চক্রবর্তী,তিলক প্রবাল দত্ত,জয়দীপ চৌধুরী মাধব, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য বাপ্পি বড়ুয়া,অমিত ধর, ভাস্কর অধিকারী,আশীষ দেবনাথ,রাহুল সেন গুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি