
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হক। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়ার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, দেশপ্রেম এবং জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি কবি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন এবং সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক এ টি এম বেলায়েত হোসেন মোহন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, রিয়াজ আহমদ, কবি জগলুল হক, কবি মুন্নী আক্তার, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, মিসবাহ আহমদ জেহীন, সাইদ মাহমুদ ওয়াদুদ, সৈয়দ আলী রেজা সাচ্চু, শামীম আহমদ, বাপ্পু দত্ত, কবি সুয়েজ হোসেন, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি রিপন মিয়া, সুদীপ চক্রবর্তী, সংগীতশিল্পী কয়েস আহমদ, প্রিয়দর্শন চক্রবর্তী পাবেল, নাট্যকর্মী কামাল আহমদ, মিউজিশিয়ান বিভাষ, গীতিকবি কুবাত বখত রুবেল, গীতিকার বাহা উদ্দিন বাহার, লেখক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা, মোস্তাক আহমদ সাকেল, কবি ফাতেহা বেগম, মাহমুদা কলি প্রমুখ।
কবি মাজহারুল ইসলাম মেননের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে কমল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শফিকুল ইসলাম সোহাগ স্মারকগ্রন্থের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সাহিত্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার সম্মিলিত আবহে অনুষ্ঠিত এ আয়োজন শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার এক তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে উপস্থিত সুধীজনের প্রশংসা অর্জন করে।