
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৩০ মে) ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি যখন দেশের হাল ধরেছিলেন, তখন দেশ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষকে বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। সবুজ বিপ্লব, খাল খনন কর্মসূচি এবং উৎপাদনমুখী অর্থনৈতিক নীতিমালার মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে জিয়ার কালজয়ী দর্শনই আমাদের সঠিক পথ দেখাবে। তৃণমূল পর্যায়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করব।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা আহবায়ক এখলাছুর রহমান আখলিছ, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ আলাই,সিনিয়র সদস্য সচিব খছরোজ্জামান খছরো, সিনিয়র সদস্য সচিব সিদ্দেক আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল সামিদ, সাহেল আহমদ, শেখ শহীদ, ছালিক আহমদ, তারেক আহমদ, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুস সালাম, আবুল কালাম, মুজিবুস সামাদ চৌধুরী, কামাল আহমদ, জাকির হোসেন সাহেদ, খোরশেদ আলম, শফিক উদ্দিন, মশাহিদ, মুখতার আলী শুভ, আব্দুস শহীদ, সদস্য রুহেল মিয়া, ইমন আহমেদ,সাহ আলম ছুফি, আমির আলী, বাদশা মিয়া, সদস্য কয়েছ আহমেদ মনছুর, রোমান আহমদ, হুসাইন মাহমুদ পুষ্প, বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়ন সুমন আহমদ আবুবকর, লেখন আহমদ, মারজান আহমদ শাকিল, কামাল আহমদ, আব্দুস সামাদ মনি,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল মুরাদ আহমদ,সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আব্দুস সামাদ রাজু। বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগরের, আহবায়ক, মো: আনোয়ার পাশা, সিনিয়র যুগ্ম আহবায়ক মজনু মিয়া, আশরাফ রব্বানী, আহবায়ক অর্জুন ঘোষ, যুগ্ম আহবায়ক সুমিত দে, অর্পন ঘোষ, মো: ইকবাল হোসেন এড:, মামুনুর রশীদ, আহমদ রুহেল, শুকুর আলী, সদস্য সচিব শাহ আবকর শাহান শাহ, সিনিয়র সদস্য সচিব আব্দুল মুক্তাদির (আলমগীর), সদস্য রতন আচ্যর্য রবিন, বিশ্বজিৎ সরকার, আবুল কালাম, মো: মোকাবির তালুকদার, আব্দুর কাদির প্রমুখ। বিজ্ঞপ্তি