সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রামিসাসহ দেশব্যাপী ধ’র্ষ’ণ ও হ’ত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

প্রকাশিত মে ২৫, ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
রামিসাসহ দেশব্যাপী ধ’র্ষ’ণ ও হ’ত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

নিউজ ডেস্ক :: রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে এবং খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব সৈয়দ আব্দুল মুহিত, সামাজিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান, সাংবাদিক আনহার আহমদ সমসাদ, শিক্ষাবিদ মখবুল হোসেন খান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মুক্তাদির হোসেন, সাংবাদিক মহসিন আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। শিশু রামিসার উপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডে পুরো দেশ আজ স্তম্ভিত। এ ধরনের নৃশংস ঘটনা সমাজের প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে।

সভাপতির বক্তব্যে ড. অ্যাডভোকেট আবু তাহের বলেন, “যদি এই ধরনের নির্মম নির্যাতন ও হত্যার বিচার করতে ১০ বছর লেগে যায়, তাহলে সেটি আর বিচার থাকে না। তাই কালবিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সকল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।