সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

প্রকাশিত মে ২৪, ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সুহেদুল ইসলাম সুহেদ। গত ২০ মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
মোঃ সুহেদুল ইসলাম সুহেদ সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্টদের আশা, একজন যোগ্য ব্যক্তির এই বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটির পঠন-পাঠনের সার্বিক পরিবেশের মানোন্নয়ন ঘটবে এবং কলেজের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে। নতুন কমিটির হাত ধরে কলেজটি শিক্ষার আলো বিস্তারে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে সুধীমহল আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি