খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের জার্সি স্পনসর করল নিউ এইজ এডুকেশন
খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের জার্সি স্পনসর করল নিউ এইজ এডুকেশন
প্রকাশিত মে ৬, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সির স্পনসর হিসেবে এগিয়ে এসেছে নিউ এইজ এডুকেশন। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এই স্পনসরশিপ প্রদান করা হয়েছে। নতুন জার্সি উন্মোচনের মাধ্যমে ক্লাবের খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস।
এ সময় নিউ এইজ এডুকেশন এর সিইও মাহফুজ শুভ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অন্যদিকে নিউ এইজ এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়নে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই তরুণরা সুস্থ ও ইতিবাচক পরিবেশে বড় হয়ে উঠুক।
খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাব এর পরিচালক আবিদ রাহি বলেন, এই স্পনসরশিপ শুধু একটি জার্সি নয়, বরং এটি খেলোয়াড়দের জন্য একটি বড় অনুপ্রেরণা। এর ফলে ভবিষ্যতে ক্লাবটি আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। উল্লেখ্য, খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রিকেট চর্চা করে আসছে এবং বিভিন্ন টুর্নামেন্টে সফলতার সঙ্গে অংশগ্রহণ করছে। নতুন স্পনসরশিপের মাধ্যমে ক্লাবটি নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।