সিলেট ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় নাগরিক পার্টি-এর ওলামা সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ণ
জাতীয় নাগরিক পার্টি-এর ওলামা সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা
২৬ ফেব্রুয়ারি ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স-এর ৮৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে। এর আগে গত বছরের ১ নভেম্বর সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মাওলানা আশরাফ উদ্দিন মাহদীকে এবং সদস্যসচিব করা হয়েছে মাওলানা সানাউল্লাহ খানকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইনজিমামুল ইসলাম।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— মাওলানা মাহমুদুল হক জালীস, মাওলানা ইলিয়াস হোসাইন নোমান, মাওলানা আব্দুল আহাদ তাওহীদ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা শামিম আয়হার, মাওলানা শেখ আরিফ বিল্লাহ আজিজী, মাওলানা এহসান জাকারিয়া, মাওলানা আজিজুল ইসলাম ইউলাদ এবং মাওলানা ইমাম উদ্দিন।

যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন— মাওলানা মোহাম্মদ সালিম আহমদ, মুফতি মাহমুদ হাসান জাফরী, মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা কারী সামছুল ইসলাম, মাওলানা মো. নাজির হোসেন, মাওলানা এনাম বিন সিদ্দিক, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা শেখ বদিউল আলম নোমান, মাওলানা তাওহিদুল ইসলাম অপু, মুফতি আসাদুল্লাহ জাকির রহমান, মাওলানা খায়রুল বাশার, মাওলানা হাসান মাহমুদ সুলতানি, মাওলানা হাবিব জিহাদী, মাওলানা কাওসার ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ ইদ্রিস হোসাইন এবং মাওলানা আবরার কাউছার।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন— মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান), মাওলানা মো. সাদ্দাম হোসেন, মাওলানা কাওছার মজুমদার, মুফতি শহীদুল্লাহ শোয়াইব, মাওলানা হোসাইন আহমদ (মির্জা গালিব), মাওলানা তামিম আজহার, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আদনান সাফারি, মাওলানা মাহফুজুল আলম, মাওলানা লোকমান সরদার, মাওলানা মুহাম্মাদ উল্লাহ, মাওলানা মোকাররম আদনান, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মো. ইমরান নাজির, মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ, মাওলানা আব্দুল ওয়াহাব মির্জা, মাওলানা তরিকুল ইসলাম গওহরী, মাওলানা ইয়াসির আরাফাত এবং মাওলানা আব্দুল কাদের ইমন।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন— মাওলানা তোফায়েল আহমেদ, মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা হিজবুল্লাহ নাহিয়ান, মাওলানা মো. কামরান শাহরিয়ার, মাওলানা কাউছার জাকারিয়া, মাওলানা আবুল বাশার, মাওলানা মো. সুলাইমান মল্লিক, মাওলানা এইচ এম জুনাইদ হাসান, মাওলানা মুহাম্মদ রিয়াজুল ইসলাম, মাওলানা কাজী শাহনেওয়াজ, মাওলানা সাখাওয়াত উল্লাহ, মাওলানা আল আমিন বিন সামাদ, মাওলানা আফনান আহমদ, মাওলানা মো. ইমরান নাজির, মাওলানা নোমান হাসান, মাওলানা আব্দুল গনি, মাওলানা সাখাওয়াত উল্লাহ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শামসুল আলম, মাওলানা মো. শওকত ওসমান, মাওলানা মোহাম্মদ ওছমান গণী, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা মুহাম্মদ রিয়াজুল ইসলাম, মাওলানা নুর মুহাম্মাদ সালেহী, মাওলানা ইলিয়াস মাহমুদ নানুপুরী, মাওলানা আবু উবায়দা, মাওলানা মুনতাসির বিল্লাহ, মাওলানা উবাইদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ বিন ইলিয়াস, মাওলানা মো. মিসবাহুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম আরেফী, মাওলানা আব্দুর রাজ্জাক বিন জিয়া, মাওলানা কাজী শাহনেওয়াজ, মাওলানা মো. কামরুজ্জামান, মাওলানা মো. আবু দাউদ কাজী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা আতাউল্লাহ আফফান এবং মাওলানা তোফায়েল আহমেদ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।