ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলন (49th ASEAN Summit) এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য আন্তর্জাতিক সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সিলেটের সাংবাদিক মো. আব্দুল মাজিদ চৌধুরী।
তিনি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধি হিসেবে এই মর্যাদাপূর্ণ শীর্ষ সম্মেলনটি সরাসরি কাভার করবেন।
আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মেট্রো ম্যানিলার ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (PICC) এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ নির্ধারিত ভেন্যুগুলোতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আসিয়ানভুক্ত ১০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ও কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।
আসিয়ান ন্যাশনাল অর্গানাইজিং কাউন্সিল (NOC) কর্তৃক অনুমোদিত সাংবাদিক হিসেবে মো. আব্দুল মাজিদ চৌধুরী সম্মেলনের মূল সেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রেস ব্রিফিংগুলোর সংবাদ সংগ্রহ করবেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সন্তান মো. আব্দুল মাজিদ চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসার জন্য তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সকলের কাছে দোয়া চেয়েছেন।